বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো দোকানে নিহত-এক আহত -৪

এইচএম মোকাদ্দেস ,  সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে  প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে  দোকানে ঢুকে পড়লে মোহাম্মদ হাফিজ (৪০) নামের এক দোকানী নিহত হয়েছেন। নিহত হাফিজ  সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। এ ঘটনায় দুই তরুনীসহ আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার  কাশিয়াহাটা বাজার এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মেসার্স মাসুম ইলেকট্রনিক্স হাউস নামের  এক দোকানে গিয়ে স্বজোড়ে  ধাক্কা দিলে সেটি ভেঙে যায় এবং  গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জের গার্ডেন প্যালেস থেকে কড্ডাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৮২২৩) অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাসুম ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে স্বজোড়ে ধাক্কা দেয়। এ সময় দোকানি মো. হাফিজ (৪২) ও মো. আমিরুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। আহত আমিরুলকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই নারী  মোছা. আফসানা (২৬) ও তার বোন মোছা. আরাবী (১৩)সহ আরও ৪জন আহত হলে তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িতে থাকা তিন যুবক ও দুই তরুণী মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িতে থাকা মো. রাকিব (১৮) ও মো. তৌকিত আহমেদ (২২) নামের দুই যুবককে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  মোঃ মোকলেসুর রহমান  জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এতে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ####
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page