বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এটাই গণতন্ত্র’: অভি

সুমন  আহমেদ, ধামরাই (ঢাকা)

বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রয়েছে ধর্ম যার যার রাষ্ট্র সবার।বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষ তা পুনরায় প্রমান করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে।

অভি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এমন প্রশ্ন ছিল না। তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে—এটিই বিএনপির নীতি ও রাজনীতি। আমরা বিশ্বাস করি দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুর রহমান জনি, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্রাট বাবর, কৃষক দল নেতা আমিন ব্যাপারি প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page