বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

সিরাজগঞ্জে যমুনার পাড়ে ফোটা কাশফুলের উন্মাদনায় মেতে উঠেছে প্রকৃতিপ্রেমীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে সাদা বকের সারির মতো যেন পালক ফুলিয়ে হাওয়ায় দুলছে কাশফুল। এ যেন সবুজের ভেতর অনেকটা জায়গাজুড়ে সাদার পালকের মেলা বসেছে।
শরৎকাল এলেই সিরাজগঞ্জ শহরের চর-মালশাপাড়া (কাটাওয়াবদা) ক্রসবার-৩ এলাকায় কাশফুলের সৌন্দর্যের টানে আসা প্রকৃতিপ্রেমী তরুন তরুনীদের ভিড় জমে। শরৎকাল জুড়েই  কাশফুলের সাদা-ধূসর সাম্রাজ্য সবাইকে মুগ্ধ করে।
 সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জুড়ে কাশফুল ফুটেছে। লম্বা-চিরল সবুজ পাতার বুক  চিড়ে  বেরিয়ে আসা  থোকা থোকা কাশফুলের গুচ্ছ। বিকেল হলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিয়াসু তরুন তরুনীদের এ কাশফুলের ছোয়া নিতে আসে। এসময় কেউ মুঠোফোনে ছবি তুলছেন। কেউবা আবার দু-চারটি কাশফুল ছিঁড়ে তোড়া তৈরি করে প্রিয়জনকে উপহার দিচ্ছেন। এতে  শিশু,কিশোর, কিশোরী,তরুণ তরুণীসহ নানা বয়সী মানুষ কাশবনে খেলায় মেতে উঠে। হঠাৎ দেখে মনে হবে, সেখানে সাদা বকের পালকের চাদর বিছানো হয়েছে।  শীতল হাওয়ায়  দুলছে, সাদা কাশফুল।
স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষ দিকে কাশফুল ফুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত এ কাশফুল থাকে।
 ঘুরতে আসা মুক্তা নামের এক ব্যক্তি বলেন,যমুনার পাড় ঘেঁষে নির্মাণ  করা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ  ক্রসবার-৩ এলাকায় কয়েক বছর ধরে বিকেল হলেই কাশফুলের সৌন্দর্যের টানে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী তরুণ তরুনীদের ভিড় জমে। এসময় তারা  কাশফুলের উন্মাদনায় মেতে উঠে ছবি তোলে, ভিডিও করে।এযেন এক অন্য রকম দৃশ্য।###
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page