বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

টাঙ্গাইলে ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের সাথে সুলতান সালাউদ্দিন টুকুর মত বিনিময়

মুক্তার হাসান, টাঙ্গাইল :
টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল বিএনপির নেতা কর্মীদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায় চিকলি  রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই টাঙ্গাইল কে একটি আধুনিক টাঙ্গাইল ও সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল গড়তে হলে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি টাঙ্গাইল কে সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক টাঙ্গাইলে রূপান্তরিত করে আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। একটি দল নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। ইতোমধ্যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে। এই দেশের মানুষ যেইভাবে ভোট দিয়ে অভ্যস্ত সেই ভাবেই ভোট হবে ইনশাল্লাহ। কোন অপশক্তি নির্বাচনকে বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন সরকার ঘোষিত সঠিক সময়ে হবে ইনশাল্লাহ।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page