ছয় দফা দাবিতে মানিকগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
Update Time :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
/
৫৫৩
Time View
/
Share
মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ,২৬ সেপ্টেম্বর
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৪ ঘটিকার সময় কোট চত্তর এলাকায় এই কর্মসূচি পালন করেন।
খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ -২ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাওলানা সালাহ উদ্দিন, মানিকগঞ্জ – ৩ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, জেলা নেতা মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর, শ্রমিক মজলিসের সভাপতি জাবের আল সাফা প্রমুখ।
অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনি ভিত্তি প্রদান, সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দাফা বাস্তবায়নের দাবি জানান সমাবেশে বক্তারা।
সমাবেশ শেষে দলীয় নেতা কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে খালপাড়ে এসে শেষ হয়। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা কর্মীরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট চত্বরে এসে শেষ করেন।