শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঘিওরে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মহাসচিবের বাড়িতে সপ্তমী পুজা পালিত 

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। আজ সোমবার সকালে নবপত্রিকা প্রবেশ, ঘট স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মধ্য দিয়ে চলছে দেবীর বন্দনা। ষষ্ঠী থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সপ্তমী থেকেই মূল পূজা আরম্ভ হয় বলে জানালেন সিংজুরী ইউনিয়নের পূর্ব বৈলতলা গ্রামের বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মহাসচিব দিলিপ কুমার দাসের বাবা পদরাম দাস ও মন্দিরে আসা ভক্ত, দর্শনার্থীরা। ভক্তরা জানান, সপ্তমীতে নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে স্নান করানো হয়েছে। দুর্গাপ্রতিমার সামনে একটি দর্পণ বা আয়না রেখে সেই দর্পণে প্রতিফলিত প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপচারে দেবীকে এই স্নান করানো হয়। পদরাম দাসের মন্দিরে বিকেলের দিকে পুষ্পাঞ্জলি দিতে এসেছেন ডাক্তার গৌরাঙ্গ কুমার দাস তিনি বলেন, নবপত্রিকায় ৯ রকম গাছের পাতা কলাগাছের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এরপর বেলপাতা দিয়ে বেঁধে লালপাড় সাদা শাড়ি পরিয়ে বউয়ের মতো সাজানো হয় কলাগাছকে। সিঁদুর দিয়ে তাকে স্থাপন করা হয় দেবীর পাশে। এই নবপত্রিকাই কলাবউ হিসেবে পরিচিত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page