শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের তান্ডব বসতবাড়ি ভাংচুর ও হত্যা চেষ্টা

 

সুমন আহম্মদ,ধামরাই,

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তান্ডব চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করেছে। সাথে মারধর করে ৫ জনকে আহত করেছে কিশোর গ্যাং বাহিনী। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর মালশী গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে ওই এলাকার জুলহাসের মুদি দোকানের দক্ষিণ পূর্ব পাশে কেরাম খেলা নিয়ে প্রতিবেশী সাদ্দামের মধ্যে বাকবিতণ্ডা হয়। তুচ্ছ এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে ৮ টার দিকে মালসি গ্রামের জুলহাস, সোলাইমান , জাকির হোসেন, আব্দুল সালাম, বাদশা, আব্দুল সালাম, রাজীব হোসেন, সজিব হোসেন, মোঃ স্বপন, মোঃ সুলতান, মোঃ শিমুল,আব্দুল হালিম, সজিব , আনসার , মাইজুদিনসহ আরো ৫-৬ জন কিশোর সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক মারপিট ও ভাঙচুর চালায়।

এ সময় অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত সাদ্দাম হোসেন ও বাদশা মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মস্তিষ্কে গুরুতর জখম ওই ২ মানিকগঞ্জের আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাদ্দাম হোসেন জানান, এ বিষয়ে সাটুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তারাশঙ্কা যেকোন মুহূর্তে দুর্বৃত্তরা আবারো হামলা চালাতে পারে।

হামলায় আহত বাদশা মিয়া বলেন, সাটুরিয়া থানার ওসি প্রথমে অভিযোগ গ্রহণ করেনি। পরবর্তীতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযোগ আমলে নেয়। আমরা পুলিশের ভূমিকা নিয়ে শঙ্কিত।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page