শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় আসলে ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সব ধরনের সেবা পাবে -টুকু 

মুক্তার হাসান, টাঙ্গাইল :
আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার, (৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটিতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন প্রোগ্রামের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সমস্ত সেবা পাবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবে, অন্যদিকে এ কৃষি দ্রব্যগুলো ন্যায্য মূল্যও পাবে। খামারিরা স্বল্প সুদে ঋণও পাবে। প্রান্তিক পর্যায়ে এসব সেবাগুলো কেউ উদ্যোগ নেয়নি ও দেয়নি। মানুষের কল্যাণের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এ সেবা দেয়া হবে। আজ থেকে এটি শুরু হল আশা করছি এটি অব্যাহত থাকবে।’
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না।
নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বিএনপিকে ভোট দিয়ে মনে করছে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে। বাংলাদেশের মানুষ মনে করছে আগামী দিনে এ দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রাণিক বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে কোন হানাহানি থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।’ এ সময় টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।’
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page