বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

যুক্তরাষ্ট্রের ৯ নারী পরিদর্শনের পর টাঙ্গাইলের পণ্য প্রদর্শণী সম্পন্ন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল :
বাংলাদেশের কুটির শিল্পে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ৯জন কুটির শিল্প প্রেমী নারীর আগমনে প্রাণবন্ত তিন দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে আদালতপাড়া টোটাল অফিস সেন্টারে রুরাল ইনেশিয়েটিভ অ্যান্ড ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন(রিওয়া) ওই পণ্য প্রদর্শণী ও মেলার আয়োজন করে। রোটারি ক্লাব অব টাঙ্গাইল, রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি ও রোটার‌্যাক্ট ক্লাব অব মওলানা ভাসানী পণ্য প্রদর্শণী ও মেলায় সহযোগিতা করে।
যুক্তরাষ্ট্রের পার্টনার ফর ওয়াল্ড হেলথ্ সিইও অ্যান্ড ফাউন্ডার ইলিজাবেথ অ্যানি ম্যাকলানের সঙ্গে একই দেশের আরো ৮জন নারী উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন- মারিয়েটা ইয়ো এটিনজা, সারা বেলার্ড, আরিয়্যাটা কিলিংজার, অ্যানি বার্ডজার দোলান, এলিন লুইছে কিং, বেবী মিন থিন, জেইল মারিয়ে ও কারেন ইলিসা ।
যুক্তরাষ্ট্রের অধিবাসীদের প্রদর্শণী ও মেলা পরিদের্শনে সহযোগিতা করেন, মিশন মেডিক্যাল মহিলা চেয়ারম্যান মীর রিফাত রেদয়ান।
পণ্য প্রদর্শণী ও মেলার সার্বিক দায়িত্বপালন করেন, রুরাল ইনেশিয়েটিভ অ্যান্ড ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন(রিওয়া) সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম।
‘সেবাই লক্ষ্য এবং উন্নয়নই অঙ্গীকার’ এই আদর্শকে ধারণ করে বাস্তব ভিত্তিক ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের নিরিখে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান রুরাল ইনেশিয়েটিভ অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(রিওয়া) কাজ করছেন।
রিওয়া’র কার্যক্রমের মধ্যে রয়েছে- মাছ চাষ, নার্সারি/সবজিচাষ, হাঁস, মুরগি, কোয়েল পাখি পালন, গরু-ছাগল ও ভেড়া পালন, জৈব ও ভার্মি কম্পোজ সার, তাঁত ও বেঁতশিল্প, মৃৎশিল্প, আইটি স্কুল, সাংস্কৃতিকক্লাব, হস্তশিল্প ট্রেনিং সেন্টার, লাইব্রেরী, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, কম্পিউটার, ফ্রিল্যান্সিং নার্সি ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদি।
পণ্য প্রদর্শণীতে মোবারক হোসেন ফাহিমের ফেব্রিক গ্যালারি বিডি, জাহিদের স্বাদের আঁচার, হালিমা ও লতিফা খানমের এমএম মাসরুম ফুড কর্ণার, আন্না আক্তারের সোনালী হস্ত শিল্প, ফাতেমা সুলতানা সিদ্দিকীর এমএস ফারিক ফেব্রিক, রুহি দাস পালের ঘাস ফুল হ্যান্ড মেইট পেপার ও পটালি, শহিদুল ইসলাম ও রিপন মিয়ার আল-আকসা সুপার সপ, তানহা তানভীর সোনিয়ার হেরিটেকজ বিডি, সখের হ্যান্ডিক্রাফট, শেলুর শেলী বস্ত্রশিল্প, রাজশাহী থেকে আগত লাভলী খানমের লাভলী বুটিক প্রভৃতি প্রতিষ্ঠান অংশ নেয়।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page