টাঙ্গাইলে হাটবাজার, পাড়া মহল্লায় টুকুর পক্ষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিবরণ
0-0x0-0-0#
Update Time :
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
/
৩০৭
Time View
/
Share
মুক্তার হাসান, টাঙ্গাইল :
টাঙ্গাইলের হাটবাজার, পাড়া মহল্লা সর্বত্র টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চায়ের স্টল, অফিস আদালত, গ্রামগঞ্জ সব জায়গাতে ভোটের আমেজ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে কাতুলী ইউনিয়নের তোরাব গঞ্জ হাটে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মনিরের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন, শহর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মনির হোসেন, বিদ্যুৎ শ্রমিক নেতা সোহেল, সদর থানা শ্রমিক দলের যুগ্ন সম্পাদক নিজাম উদ্দিন, কাতলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, শ্রমিকদল নেতা আব্দুল ও কাশেমসহ শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।