শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন-১ আটক-১

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইরে আপন বড় ভাই বাচ্চু বেপারির সাথে বসত ভিটার সীমানা নিয়ে হানিফ(৫৫) নামের ছোট ভাই খুন হয়েছেন।
শনিবার(৪ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ ওই এলাকার মৃত.এলাহী বেপারির ছেলে। এতে অভিযুক্তরা হলেন,নিহতের বড় ভাই মো.বাচ্চু বেপারী(৬০),চাচাতো ভাই মিনহাজ উদ্দিনের ছেলে স্বাধীন(২৬), জাহাঙ্গীর বেপারি(২০)।
স্থানীয়রা জানান,শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিহত হানিফ তার বড় ভাই বাচ্চু বেপারি ও অন্যন্য শরিকদের সাথে বসত ভিটার জমি পরিমাপ হয়। অন্য শরিকদের জমির পরিমাপ নির্ধারণ করার পর নিহত হানিফ তার বড় ভাইয়ের মধ্যে ৪ ইঞ্চি জায়গা পায়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ বড় ভাই ও চাচাতো ভাইয়ের ছেলে স্বাধীন ও জাহাঙ্গীর দেশী অস্ত্র(কাতরা) দিয়ে হানিফকে পেটে ও বুকের নিচে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু বেপারিকে আটক করেছে থানা-পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি ফাহিম আসজাদ ও সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ও আইনগত বিষয় প্রক্রিয়াধীন বলে জানান তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page