বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে ব্যতিক্রমধর্মী নারী মিছিল

oppo_0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হয়েছে এক নজরকাড়া ও ব্যতিক্রমধর্মী নারী মিছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এই কর্মসূচিতে অংশ নেন শত শত নারী কর্মী ও সমর্থক। বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তৃণমূলের পরিশ্রমী ও জনপ্রিয় নেতা রবিউল আওয়াল লাভলুর সমর্থনে সোমবার সকালে তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগমের নেতৃত্বে বিশাল এই নারী মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন। নারী মিছিলে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নেত্রী মনোয়ারা বেগম বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য। তৃণমূলের নারীরাই এ আন্দোলনের অগ্রভাগে থাকবে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারীদের এমন সক্রিয় অংশগ্রহণ বিএনপির মাঠ পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সম্ভাব্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুর জনপ্রিয়তাকে আরও সুদৃঢ় করেছে।
এসময় উপস্থিত ছিলেন শিউলী আক্তার, নাছিমা বেগম নাসু, হোসনিয়ারা পারভিন, সম্পা কলি, সোনিয়া, মমতাজ রুমা, সানজিতা আক্তার মীম, লাকী আক্তার, ফরিদা আক্তার, শাহনাজ আক্তার, আমেনা বেগম, ইউপি সদস্য নাছিমা বেগম, মোরজিনা বেগম ও লাভলী আক্তারসহ শতাধিক নারী নেত্রীও কর্মীরা
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page