বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত আহত ১০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে মঙ্গলবার(৭ অক্টোবর) দুপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত ও ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় স্থানান্তর(রেফার) করা হয়েছে।
নিহতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মুক্তার আলী(৪৫) ও একই এলাকার গ্রামের জহের আলী(৪০)। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০ জন নির্মাণ শ্রমিক কালিহাতী উপজেলার ঘুনি-সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে কালিহাতী থেকে পিআপভ্যানযেগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিকআপভ্যানটি টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিআপভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানে থাকা অন্তত ১২ জন নির্মাণ শ্রমিক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। তাদের মধ্যে গুরুতর আহতাবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, মরদেহ দুটি আইনী প্রক্রিয়া শেষে স্বজদের কাছে হস্তান্তর করা হবে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page