বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

ঘিওরে মহাগ্রন্থ আল কুরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে বিক্ষোভ 

 

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন  অবমাননার ঘটনায় দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঘিওরে সর্বস্তরের তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  ( ৯ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলার ঘিওর ডি,এন উচ্চ বিদ্যালয় মাঠ   থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঘিওর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঘিওর বাস স্ট্যান্ড এলাকায়  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মুফতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুফতি হেদায়েতুল্লাহ, মুফতি মুহামুদুল্লাহ বাবু,  মাওলানা আজিজুল হক  ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন  অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। বারবার এমন ঘটনার অন্যতম কারণ হচ্ছে কঠোর আইন না থাকা।

আগেও এ দেশে কুরআন অবমাননার ঘটনা ঘটেছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তা আবারও ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কুরআন অপমানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সরকারের উচিত,আল্লাহ,রাসুল (সাঃ),ইসলাম,আল-কুরআন,  অবমাননাকারীদের জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়ন করে কঠোর শাস্তির ব্যবস্থা করা।”

আমরা অতীতেও বারবার ন্যায়বিচারের আশায় ধৈর্য ধরেছি- বিষয়টি উল্লেখ করে বক্তারা বলেন, ইসলাম ও রাসূল (সা.)-এর অবমাননা ঘটলেই ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলমানদের ধৈর্যের সবক শেখাতে মরিয়া হয়ে ওঠেন কেউ কেউ,কিন্তু শেষে আর বিচার হয় না। এমনকি কুৎসিত ভাষায় রাসূল (সা.) কে অবমাননাকারী দিরাইয়ের লিটন চন্দ্র  দাসের ক্ষেত্রেও আমরা ধৈর্যের সঙ্গে আইনের ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু তার কোনো বিচার হয়নি।

মহাগ্রন্থ আল-কুরআন অবমাননাকারী কুলাঙ্গার অপূর্ব – এ ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ঘটিয়েছে তার কর্থাবার্তা ও উগ্রতা দেখে কোনভাবেই তাকে পাগল মনে হয়নি।

সরকারকে কুরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page