টাঙ্গাইলে টাইফয়েডের টিকা পাবে ১০ লাখ ১৬ হাজার শিশু
Update Time :
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
/
৫৫৬
Time View
/
Share
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল জেলায় মোট ৪ হাজার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু রয়েছে। এদের প্রত্যেককে পর্যায়ক্রমে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশ গ্রহণে পরামর্শ কর্মশালায় এ সব তথ্য জানানো হয়।
জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের মুসলিমপাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু। জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
টাঙ্গাইলে সফলভাবে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে অভিভাবকদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব হবে বলে মনে করেন অতিথিরা।