শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

স্বাধীনতার পর আমরা তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি এস.এ জিন্নাহ কবির

নিজস্ব প্রতিবেদক: : ১০ অক্টোবর-২০২৫,শুক্রবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতার পর আমরা শেখ মজিব,এরশাদ,শেখ হাসিনা এই তিনটি স্বৈরাচার সরকার পেয়েছি, তার মধ্যে ফ্যাসিবাদ শেখ হাসিনা সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার । তত্তাবধায়ক সরকারের দাবিতে স্বাধীনতা বিরোধী জামায়াত ও আওয়ামীলীগ জোটবদ্ধ হয়ে বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল । স্বাধীনতা বিরোধীরা দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে ।

তিনি আরও বলেন,  বিএনপির তারেক রহমানে ৩১ দফায় গ্রামগঞ্জের কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কথা রয়েছে। তারেক রহমানের ৩১ দফা নিয়ে বিএনপির সকলকে ঐক্য বদ্ধ ভাবে ভোট চাইতে হবে এবং সকলকে ধানের শীষে ভোট দিতে আহবান জানান। তিনি আরও বলেন,   আমি নিবার্চিত হলে গ্রামগঞ্জের রাস্তাঘাট,ব্রীজ, কালভার্ট,কৃষক শ্রমিক, খেটে খাওয়া দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো ।

আজ শুক্রবার (১০ অক্টোবর ) সন্ধায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়নের বিএনপির উদ্যোগে বহড়া বাজারে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা পথ সভা ও লিফলেট বিতরনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কলিয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগ ৩ ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মেলাই দেওয়ান এর সভাপতিত্বে ও কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সেলিম হোসেন নাসির এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউজ্জল রবি, এর সঞ্চলানায় এসময় আরো বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী,  শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, জেলা কৃষক দলের সহ-সভাপতি আবদুল খালেক সিকদার, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড: বুলবুল আহম্মেদ গোলাপ, সাধারন সম্পাদক মো: ছানোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকরুজ্জামান আকতার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল , জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম,ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার,দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, ঘিওর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শওকত আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহমেদ চাঁদ,সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, সহ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্ট বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনে মিথ্যা গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে। বিএনপি নামধারী আওয়ামী ফ্যাসিবাদের এজেন্টদের গত ১৭ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে তাদের দেখা যায়নি। বিদেশে এসি রুমে আরাম আয়েশ করেছে । গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ফ্যাসিবাদ আওয়ামী দোসর সুবিধাবাদী কিছু নেতা বিএনপির মনোনয়নের জন্য ঘুরে বেচ্ছা্েচ্ছ এদের লজ্জা করা উচিত ।

তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। ######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page