বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

মুক্তার হাসান, টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে স্থানীয়রা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করে। তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।
অবরোধকারীরা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করে। এছাড়া নতুন ম্যাপও দেওয়া হয় সাইটে। কোনভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না। ঢাকা বিভাগেই রাখতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।
মুক্তার হাসান
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page