মানিকগঞ্জ প্রতিনিধি : ১৩ অক্টোবর-২০২৫,।
মানিকগঞ্জ-১ দৌলতপুর-ঘিওর-শিবালয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ্এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৬ বছরেও এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তিনি আরও বলেন, বিগত ১৫ বছর আওয়ামীলীগের দু:সাশনের সময় জনগন ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে । আগামী ২০২৬ সালে ফেরুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার পছন্দে প্রার্থীকে দিয়ে নির্বাচিত করবেন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে । তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । আমি নির্বাচিত হলে কৃষকদের কৃষক-শ্রমিক, গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবো ।
আজ সোমবার (১৩ অক্টোবর) রাত ৮ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা চকমিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চকমিরপুর কালীবাড়ী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও পথসভায় বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি আরো বলেছেন,যাদের বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাঁত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।
তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে আছে কোন ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না । আগামীতে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।
বিএনপি নেতা মো: সোলাইমান হোসেন মাস্টার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হেসেন দিপু, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো : মাহিদুর রহমান মাহিদ, জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইউসুফ আলী, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ,জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, যুবদল নেতা মোশারফ হোসেন মুসা, যুবদল নেতা রেজাউল করিম রেজা, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, চকমিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ,যুবদল নেতা সিদ্দিকুর রহমান, ছাত্রদল নেতা মো: রতন মিয়া প্রমূখ।