বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

মুক্তার হাসান,টাঙ্গাইল ঃ ১৪ অক্টোবর-২০২৫,মঙ্গলবার।
টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
সোমবার (১৩ অক্টোবর) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী তরুণী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা।
গ্রেপ্তারকৃত কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার রাতে র‌্যাব-১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান। এর আগে, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার (১০ অক্টোবর) দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি। নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “গত শুক্রবার ইসমাইলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরাও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ইসমাইলের শাস্তি দাবি করছি।” র‌্যাবের কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, “গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন। ঘটনাটি ব্যাপক আলোচিত হলে র‌্যাব তদন্ত শুরু করে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।”

মুক্তার হাসান

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page