মানিকগঞ্জ প্রতিনিধি ঃ
বাংলাদেশ ঁজাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।
আজ শনিবার (১৮ অক্টোবর ) রাতে মানিকগঞ্জের দৌণতপুর উপজেলা কলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে তালুকনগক ডিগ্রী কলেজ মাঠে তারেক রহমানের ৩১ দফার প্রচারনা সভা ও লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট, মসজিদ,মাদ্রাসা,মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক, দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো।
তিনি আরো বলেছেন,দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোস বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাঁত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।
তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে আছে কোন ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না । আগামীতে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।
তালুকনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক এর সভাপতিত্বে ও কলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক আব্দুস সামাদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জল রবি, এর সঞ্চলানায় এসময় আরো বক্তব্য রাখেন, ,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড: বুলবুল আহম্মেদ গোলাপ, সাধারন সম্পাদক মো: ছানোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ন আহŸায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, ,দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, সহ নেতৃবৃন্দ।