বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে – সাবেক সচিব ডি এম গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক :১৮ অক্টোবর -২০২৫,শনিবার।

টাংগাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহিদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডি এম গোলাম ফারুক বলেন, আগামী নির্বাচনে বিএনপি’র প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনে ফলে আপনারা ভোট দিতে পারেন নাই।

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত সচিব ডিএম গোলাম ফারুক প্রতিদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নাগরপুর-দেলদুয়ার দু্ই উপজেলায় ইউনিয়ন,ওয়ার্ড, গ্রাম-গঞ্জে,হাট বাজারে, চরাঅঞ্চলসহ, লিফলেট বিতরন ও ব্যাপক গণসংযোগ করে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন ।

অতিরিক্ত সাবেক সচিব ডি এম গোলাম ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। জনগনের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম-গঞ্জে,হাট বাজারে,মতবিনিময় লিফলেট বিতরন ও নির্বাচনী মাঠে গণসংযোগ করেন।

 

 

তিনি আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমার জন্য সবাই দোয়া করবেন। দল যদি আমাকে মনোনয়ন দেয় নির্বাচিত হলে অবহেলিত নাগরপুর দেলদুয়ারের কৃষক শ্রমিক, খেটে খাওয়া জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করব। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

আজ শনিবার (১৮ অক্টোবর ) বিকালে টাংগাইলের নাগরপুর উপজেলার ভাটরা বাজার, ভাড়রা বাজার, আগদিঘুলিয়া বাজার,শাহজানি বাজার, গয়হাটা বাজারসহ বিভিন্ন এলাকায় দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও গণসংযোগের সময় একথাগুলো বলেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সলিমাবাদ  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান পারভেজ, উপজেলা বিএনপি সদস্য জাহেরুল ইসলাম জিকো, উপজেলা বিএনপি’র সদস্য কলিম হোসেন খান, সলিমাবাদ ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক হযরত আলী, সালিমাবাদ ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মিনহাজ ভূঁইয়া, উপজেলা যুবদলের নেতা নাদিম হোসেন সাব্বির তালুকদার, সালিমাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা, সলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডি,এম জাকির হোসেন, যুবদল নেতা মাসুম, ছাত্র দল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page