নিজস্ব প্রতিবেদক : ২২ অক্টোবর-২০২৫,।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুঠোফোনে প্রাথমিক ভাবে ঘোষিত মানিকগঞ্জ-১ দৌলতপুর-ঘিওর-শিবালয় আসনে বিএনপির ধানের শীষের প্রাথী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন,আমি নির্বাচিত হলে দৌলতপুর- শিবালয় উপজেলার যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো । বাঁধ নির্মাণ করে পর্যটন কেন্দ্র, শিল্প ,কল কারখানা গড়ে তুলে আর্ন্তজাতিক বানিজ্যিক শিল্প নগরী হিসাবে গড়ে তুরবো । শিল্প কলকারখানা গড়ে উঠলে হাজার হাজার বেকার ভাই বোন কাজ করতে পারবে ।
তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল । মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ্য শহীদদের রক্ত ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে । স্বাধীনতার ৫৬ বছরের এদেশের মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী-পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে । স্বাধীনতা বিরোধী জামায়াত ও আওয়ামীলীগ জোটবদ্ধ হয়ে বিএনপির সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল । স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির এদেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে ।
আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধা ৭ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জিয়নপুর নতুন বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও প্রচারনা সভায় বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর আওয়ামীলীগের দু:সাশনের সময় জনগন ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে । আগামী ২০২৬ সালে ফেরুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার পছন্দে প্রার্থীকে দিয়ে নির্বাচিত করবেন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে । তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।
তিনি আরো বলেছেন,দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর বিগত ১৫ বছর দলের কোন কর্মসুচী ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামীলীগের সাথে আতাঁত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসিরুমে আরাম আইসে ঘুমিয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূথানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন। তৃর্ণমুলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃস্টি করে দলকে ক্ষতি করছে । সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে ।
তিনি আরও বলেন, ৩১ দফার মধ্যে আছে কোন ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়দায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না । আগামীতে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘাায়ু কামনা করে দোয়া চান তিনি।
জিয়নপুর ইউনিয়নের সভাপতি মো: ফারুক বিশ্বাস এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হেসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, শিবালয় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো রাজা মিয়া মেম্বার, দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: তোতা মিয়া, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, বিএনপি নেতা নুরুল ইসলাম, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম,যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জল রবি , দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ , জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম সাইদুর রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, সহ নেতৃবৃন্দ।####