মানিকগঞ্জ প্রতিনিধি : ২৩ অক্টোবর-২০২৫,বৃহস্পতিবার।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলার দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান, মানিকগঞ্জ-৩ আসন সদর সাটুরিয়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী আতাউর রহমান আতা তিনি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এতে দেশের সুশৃংখল ফিরে আসবে, এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্রের উন্নয়নের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আজ (২২ অক্টোবর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের সাসাববাড়ি ওরস মোবারকে অতিথি হিসেবে তিনি উপস্থিত দরবারের ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বক্তব্যে একথাগুলো বলেন।
আতাউর রহমান আতা বলেন,আমি মানিকগঞ্জ ৩ সদর ও সাটুরিয়া আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী,আমি যদি এই আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করি জনগণের ভালোবাসায় ভোটের মাঠে সারা বাংলাদেশে আমি এক আলোড়ন সৃষ্টি করব, সাধারণ জনগণ আমাকে ভালবাসে আমিও তাদের ভালবাসি, আমি শতভাগ আশাবাদী বিএনপি’র হাই কমান্ড ও জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন আর আমি নির্বাচিত হয়ে এই আসন তাকে উপহার দিবো ।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, সাবেক যুবদলের সহ-সভাপতি জনাব আনিসুর রহমান, জাগীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া,সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মিয়া, ও সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো:পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আইয়ুব আলী,বালিয়াটি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান, সদর থানা শহীদ জিয়া পর্যন্ত দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দল নেতা মোঃ টিপু মিয়া,তরুন যুবদল নেতা বাবু মিয়া, সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন, ও সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন, এবং ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব, প্রমুখ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ ।