বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

টাঙ্গাইলে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাতীলের সোডাউন ও ৩১ দফার লিফলেট বিতরণ

মুক্তার হাসান, টাঙ্গাইল :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মিছিল করেছে টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক আহবায়ক খন্দকার আহমেদুল হক সাতিল।
শনিবার(২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠ থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, ডিস্টিক রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পিটি আই মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল। তিনি বলেন,দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। জনগণের সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, শহর বিএনপির সাবেক সহ সভাপতি শামসুজ্জামান রন্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামরুজ্জামান সহ প্রায় হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা মানতে হবে, দেশ বাঁচাতে ৩১ দফার সরকার চাই ইত্যাদি স্লোগান দেন মিছিলকে মুখরিত করে তোলে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page