বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে এডভোকেট মমতাজ করিমের শোডাউন

মুক্তার হাসান,টাঙ্গাইল :
টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও শোডাউন করেছে মহিলাদল নেত্রীরা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে এ লিফলেট বিতরণ ও শোডাউন করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহিলা দলনেত্রী রহিমা বেগম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহানাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, কবিতা বেগম, আবিদা অপু, এলি আক্তার, হাওয়া বেগম, খাদিজা আক্তার ইমু,আশা আক্তার,  ও কোহিনুর বেগম প্রমুখ।
জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কোন রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সকল প্রস্তাব এই ৩১ দফায় বিদ্ধমান। তারেক রহমানের ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page