শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ধর্ম যার যার এদেশটা সবার—এস এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ প্রতিনিধি: :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুঠোফোনে প্রাথমিক ভাবে ঘোষিত মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষনা ভোট দিবেন ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে,এদেশ কারও একার নয় ,মুসলিম,হিন্দু,বৌদ্ধ-খৃস্টান সকল ধর্মের মানুষের এ বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী-পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে । স্বাধীনতা যুদ্ধে মুসলিম,হিন্দু,বৌদ্ধ-খৃস্টান সকল শ্রেনী পেশার মানুষ অংশ নিয়েছিল তাই এদেশ সকলের । ধর্ম যার যার এদেশটা সবার । আমাদের দেশ সাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ । সোনার বাংলা গড়তে হলে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। একটি দল ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারন মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, হিন্দু,বৌদ্ধ-খৃস্টান সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে । আগামীতে ধানের শীষে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।

আজ ( ২৯ অক্টোবর ) সন্ধায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে দৌলতপুর পুর্বপাড়া শ্রী শ্রী বাবু বৃন্দাবন চন্দ্র মন্ডলের বাড়িতে বাৎসরিক নাম ও পদাবলীকীর্তনে প্রধান অতিথি মানিকগঞ্জ- ১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির বক্তব্যে এ কথা গুলো বলেছেন ।

তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ,দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, , শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন,উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, দৌলতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকছেদ আলী, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ন আহŸায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ,জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইজ্ঞিনিয়ার রবিউজ্জল হোসেন রবি, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, যুবদল নেতা মোশারফ হোসেন মুসা, সদর চকমিরপুর যুবদলের সদস্য সচিব আব্দুল হামিদ, ছাত্রদল নেতা মো: রতন মিয়া,ছাত্রদল নেতা জিসান মিয়া প্রমূখ ।।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page