আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে ২০২৫- ২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঘিওর উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘিওর উপজেলার আয়োজনে সার ও বীজ বিতরণ করা হয়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ গোলাম মোস্তফা খান, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোছাঃ মমতাজ সুলতানা,অতিরিক্ত উপপরিচালক(শস্য),
মোঃ মশিউর রহমান,অতিরিক্ত উপপরিচালক(উদ্ভিদ সংরক্ষণ ), ডিএই, মানিকগঞ্জ, ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন।
উল্লেখ্য, রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৬০০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।
এসময় তারা মাঠ পর্যায়ের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।