বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল

মুক্তার হাসান, টাঙ্গাইল :০৪ নভেম্বর
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট ফরহাদ ইকবালের উদ্যাগে পৌর উদ্যান থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণি করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশ করে তারা।

এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা ছাত্র দলের সদস্য সচিব এম এ বাতেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, তাতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইল সদর আসন বাদে অন্য আসনগুলোর বিএনপি’র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুতই টাঙ্গাইল সদর আসন থেকে টাঙ্গাইল সদরের লোক এমন প্রার্থীর নাম ঘোষণার দাবি করছি৷

উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় বিএনপির টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page