বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইল সদরের মানুষ আমাকে সন্তানের মত গ্রহণ করেছে -সুলতান সালাউদ্দিন টুকু

মুক্তার হাসান, টাঙ্গাইল :০৫ নভেম্বর-২০২৫,বুধবার।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করেছে। স্বৈরাচার বিদায় হলেও গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার আদালতে চলমান রয়েছে। এ দেশের মানুষ ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিএনপির ক্ষমতায় আসলে টেকসই উন্নয়ন হবে।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে থেকে ৩১ দফার রাষ্ট্র সংস্কারের লিফলেট বিতরণকালে সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।

তিনি বলেন, টাঙ্গাইল থেকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। উন্নয়নের ক্ষেত্রে মডেল টাঙ্গাইল হিসেবে ঘোষণা করা হবে। টাঙ্গাইল সদরে মানুষ আমাকে নিজের সন্তান হিসেবে সাদরে গ্রহণ করেছেন। আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ এসেছে। আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনের পথ চলবো।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে আবার পৌর উদ্যানে সমবেত হয়। করে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌরউদ্যান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page