বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

মানিকগঞ্জে পদ্মার শাখা নদীর সেই কুমির ধরলো এলাকাবাসী

মানিকগঞ্জ প্রতিনিধি :৮ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা নদীতে দেখা পাওয়া কুমিরটি অবশেষে এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে এলাকাবাসী বলে

হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান।

তিনি বলেন, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে দেখা কুমিরটি

স্থানীয় কয়েকজন যুবক আজ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে আটক করেছে বলে আমাদের জানানো হয়েছে । স্থানীয় গ্রাম পুলিশ সেখানে রয়েছেন। সকালে আমরাসহ ঢাকার একটি টিম সেখানে যাব।

স্থানীয়রা বলেন, প্রায় এক মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদীর বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি কয়েকবার দেখা যায়। এতে নদীপাড়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন।

কুমির ধরার কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিন জানান, দীর্ঘদিন তারা কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। শুক্রবার সকাল থেকে কুমিরটি দেখে। পরে রাত সাড়ে আটটার দিকে চৌকিঘাটা এলাকায় সেটি পানির উপরে ভেসে উঠলে তারা দড়ির ফাঁদ পেতে ধরতে সক্ষম হন।এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি কুমিরটি স্থানীয়দের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page