বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে -আহমেদ আযম খান

মুক্তার হাসান, টাঙ্গাইল :

বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেছেন,সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।অনেকেই আমাকে প্রশ্ন করেন নির্বাচন নিয়ে কোন সংশয় আছে কিনা? সকল রাজনৈতিক দল নির্বাচনে নেমে গেছে,জনগণ নির্বাচনমূখী হয়েগেছে এবং সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সূদূঢ় আছেন। তাই নির্বাচন নিয়ে কোন সংশয় নেই।নিধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাসাইল,সখিপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেবার জন্য মুখিয়ে আছে।
রবিবার(৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন কর্তৃক বাসষ্ট্যান্ড চত্বরে আয়োজিত “জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস“ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,২৩৭টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, এর বাইরে যে ৬৩টি আসন এখনো বাকি আছে তার মধ্যে বেশ কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে।বেশ কিছু আসন তাদের জন্য ,যারা আমাদের সাথে রাজনীতিতে রাজপথে ছিলেন। সমমনা দলগুলোর সাথে আলোচন হচ্ছে তাদের জন্য আমরা বরাদ্দ রাখবো।আমরা বলেছি আগামী দিনে নির্বাচনে এবং নির্বাচন পরবতী সময়ে জাতীয় সরকার করবো।কাজেই সকলকেই আমরা একোমোডেট করতে চাই ।সেটা রাজনীতিতে ,নির্বাচনে এবং সরকারে।
উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী রাশেদা সুলতানা রুবি,বিএনপি‘র সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু,জেলা বিএনপি‘র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া,পৌর বিএনপি‘র সভাপতি আক্তারুজ্জামান তুহীন,সাধারণ সম্পাদক আবুল কালাম আযাদ পিন্টু,হাবলা ইউপি‘র মহিলা দলের সভাপতি শিউলি হাসান,ফুলকী ইউপি‘র মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া ইসলম ঝিনুকসহ অন্যরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page