মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ ঁজাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকাল থেকে সন্ধা ৮ টা পর্যন্ত মানিকগঞ্জের দৌলতপুর ধামশ^র ইউনিয়নের কাপশাইল ও ঘুনিয়াজানি বাজারে বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরন প্রচারণা শেষে ও উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
জিন্নাহ কবির বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাগো দলের সদস্য হয়ে রাজনীতি শুরু করেছি।তখন শহীদ জিয়ার ১৯ দফা, খালেদা জিয়ার ২৭ দফা এবং সর্বশেষ তারেক রহমানের ৩১ দফা নিয়ে গ্রাম-গঞ্জে,হাট-বাজারে মানুষের ঘরে ঘরে ঘুরছি। দীর্ঘ ৪৭ বছর রাজনীতিতে দলীয় সব কর্মসূচিতে অংশ নিয়েছি।
তিনি বলেন, ছাত্রদল থেকে শুরু করে যুবদল , জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদসহ কয়েক দফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
প্রচারণা সভায় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ধামশ^র ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আলেক মিয়া, ধামশ^র ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, বিগত ১৫/১৬ বছরে মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তারা আরো বলেন, আমাদের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাহ ভাইকে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে আছেন। আমরা সারাদেশের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ ভাইকে ধানের শীষ প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় জিন্নাহ ভাই জীবনের ঝুকি নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মেধা শ্রম অর্থ খরচ করে নেতাকর্মীদের আগলে রেখেছে । আমাদের দাবি একটাই জিন্নাহ ভাইকে মনোনয়ন দিতে হবে । তা না হলে জিন্নাহ ভাইয়ের জন্য রাজপথে থাকার ঘোষনা দেন নেতারা ।
যাদের বিগত দিনে এক দিনও মাঠে পাইনি তারা এখন বিএনপির দলীয় মনোনয়নের জন্য তদবির করছে। এরা সুযোগসন্ধানী এসব নেতা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে পরিচিতও না। ঐসব সুযোগ সন্ধানী নেতা মনোনয়ন পেলে আমাদের এই আসনে দলের ভরাডুবি হবে।
তারা বলেন, আমরা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে তখন জিন্নাহ ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন। আবার ওই সময়ে কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা জিন্নাহ ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশ নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি ।
ধামশ^র ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আলেক মিয়া এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, দৌলতপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকছেদ আলী, জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল খালেক সিকদার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ,জেলা কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইউসুফ আলী, ,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইজ্ঞিনিয়ার রবিউজ্জল হোসেন রবি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিন আহম্মেদ সামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান ,ধামশ^র ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন ঝন্টু, ছাত্রদল নেতা মো: রতন মিয়া প্রমূখ
। উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
।######