আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
শিক্ষা প্রগতি শান্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসেসটিভ ডিভাইস ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে তিনটি হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা।
এসময় বিভাগীয় কমিশনার পরিদর্শন করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ, বালিয়াখোড়া ( ডিআরআরএ) ঘিওর উপজেলা পরিষদ ভবন ও উপজেলা নির্বাহী অফিসারের বাংলো।
উপজেলা প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ।