বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইলে শহর পরিচ্ছন্ন রাখতে সুলতান সালাউদ্দিন টুকুর ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

মুক্তার হাসান, টাংগাইল:

আগামী দিনের টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী একটি আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৭দিন ব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ৭দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

পরিচ্ছন্ন টাঙ্গাইলের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত শহরের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশ হবে সাম্য সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ।

টুকু আরো বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ কে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। সেই লক্ষ্যে আগামী দিনে এই টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে। এই শহরে যারা বসবাস করে তাদের সকলকে নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়, এটা নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহবায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page