বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকীর সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল:১৬ নভেম্বর-২০২৫,রবিবার।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা : মওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।
বিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সেমিনার ও সাময়িকী প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, মওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। বিশেষ অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী, লেখক ও ‘ফটোজিয়াম’-এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন। আলোচক ছিলেন, বিশ^বিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।
সেমিনারের শুরুতে মওলানা ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page