শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

ঘিওরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাস্তবায়নে সোমবার ( ১৭ নভেম্বর ) সকালে উপজেলা হলরুমে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডল ।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলাম প্রেজেন্টেশন ও মুক্ত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ডিএমআই পদ্ধতি সম্পর্কে ধারণা, প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রশিক্ষণের নীতিমালা, ডিএমআইই তথ্য প্রবাহ,ডিএমআই পদ্ধতি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সবশেষে প্রশিক্ষণার্থীদের মতামত ও ধন্যবাদ জ্ঞাপন করে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

এসময় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page