নিজস্ব প্রতিবেদক :১৭ নভেম্বর২০২৫,সোমবার
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে মানিকগঞ্জের শিবালয় শিবালয় থানাধীন আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিক গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা ( ডিবি) পূর্ব ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।
আজ সোমবার ১৭ নভেম্বর সকালে রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে মোনায়েম মোস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিকালে এক বিজ্ঞপ্তিতে জানান, মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ)/ মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হিমেল হোসেন সহ ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল ও শিবালয় থানার একটি টিমের যৌথ অভিযানের মাধ্যমে ডিএমপি, ঢাকার আদাবর থানা এলাকা হইতে শিবালয় থানার একটি মামলার আসামী মোনায়েম মুস্তাকিম রহমান খান অনিক (৩৯),কে গ্রেপ্তার করা হয়। অনিক শিবালয় উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত সাবেক চেয়ারম্যান সাইফুর রহমান খান সুলতান এর ছেলে।
এবিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পূর্ব ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,তাহার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থ্যা প্রকৃয়াধীন রয়েছে। ####