বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

মানিকগঞ্জে আধা ঘন্টার ব্যবধানে তিন ককটেল বিস্ফোরণ, আহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি :১৭ নভেম্বর, ২০২৫
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আধা ঘন্টার ব্যবধানে দুই ধাপে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দুই রিকশাচালক সাগর (২০) ও নবীন (৪৫) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) রাত দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার অদম্য–৭১ স্মৃতিস্তম্ভের সামনে প্রথমে দুই ককটেল বিস্ফোরণ ঘটে। এর আধাঘন্টা পর রাত সাড়ে দশটায় মানিকগঞ্জ পৌরসভা মার্কেটের সামনে আরো একটি ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে আহতরা হলেন– সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মো. শাজাহানের ছেলে সাগর এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার মৃত আজগর আলীর ছেলে নবীন মিয়া। আহত নবীন বেউথা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়– দুষ্কৃতিকারীরা স্বহিংসতা ছড়াতে এ ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page