শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

“অভিযোগ পেলেই ব্যবস্থা”— নতুন বাস সার্ভিস নিয়ে ইউএনওর স্পষ্ট বার্তা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর–ঢাকা রুটে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর অবশেষে ফিটনেসযুক্ত বাস নিয়ে নতুন নামে ‘ঢাকা–নাগরপুর’ সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে নাগরপুর বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন,“আমি আমার কথা রেখেছি। ফিটনেসবিহীন বাসগুলোর চলাচল নিষিদ্ধ করেছিলাম। নাগরপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ফিটনেসসম্পন্ন বাস আবার রাস্তায় নামতে পেরেছে।”

তিনি জানান, চারাবাগ কাউন্টার থেকে ১০টি ফিটনেসযুক্ত বাস প্রাথমিকভাবে চলাচল শুরু করেছে এবং প্রতিটি বাসের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স তিনি নিজে যাচাই করেছেন।

ইউএনও আরও বলেন,“এই বাসগুলো দুই মাস টেস্ট-রানে চলবে। এর মধ্যে কোনো অব্যবস্থাপনা, অভিযোগ বা অনিয়ম পাওয়া গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে— কোনো ছাড় দেওয়া হবে না। কারণ নাগরিক সেবা সর্বাগ্রে।”শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থার কথাও জানান তিনি।“যেসব শিক্ষার্থীর প্রমাণক থাকবে, তারা ভাড়ায় ডিসকাউন্ট পাবে,” বলেন ইউএনও।

তিনি আরও জানান, রাস্তার চলমান কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে আরও উন্নতমানের বাস নাগরপুরবাসীকে উপহার দেওয়া হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page