বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

তারেক রহমানের ৩১ দফা নিয়ে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন এস. এ জিন্নাহ কবির

মানিকগঞ্জ প্রতিনিধিঃ 22
মানিকগঞ্জ-১ দৌলতপুর-ঘিওর-শিবালয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ঁজাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ্এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য এস.এ জিন্নাহ কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথাা জনগনের মাঝে তুলে ধরে লিফলেট বিতরন ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি।
এস.এ জিন্নাহ কবির বলেন, আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো, আর্ন্তজাতিক বানিজ্যিক অঞ্চল গড়ে তুলবো। রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট, মসজিদ,মাদ্রাসা,মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক, দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান ।
আজ বুধবার (২২ নভেম্বর) বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত মানিকগঞ্জের ঘিওর উপজেলা বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা বাজার, শোলধারা নতুন বাজার, নালী ইউনিয়নের কেল্লাই বাজার, সহ বিভিন্ন এলাকায় পথচারী,দোকান পাটে নারী-পুরুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও গণসংযোগে সময় বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।
তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,, ঘিওর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ফারুক প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা যুবদল নেতা আমীর হামজা পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ ।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page