আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) সকাল ১১টার দিকে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম , ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া , উপজেলা প্রকৌশলী মো: শাহিনুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্বতী পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও বিপুল বালৌ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক মো: মেঝবা উদ্দিন খান,
উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, , বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলাম বলেন, মাদক, বাল্যবিয়ে, বিভিন্ন অভিযানসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।