বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

টাঙ্গাইলে তথ্য অধিকার বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রীপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান, মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, এলজিডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
কর্মশালায় তথ্য অধিকার-২০০৯ এর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রদানে সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
কর্মশালায় সরকারি-বেসরকারি ও এনজিও বিষয়ক ৩০জন কর্মকর্তা অংশ নেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page