বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

শিবালয়ে ৩১ দফার প্রচারণা জনসভায় জিন্নাহ কবিরের দলীয় মনোনয়নের দাবিতে হাজার হাজার জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক :২৫ নভেম্বর২০২৫,মঙ্গলবার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো, আর্ন্তজাতিক বানিজ্যিক অঞ্চল গড়ে তুলবো। রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট, মসজিদ,মাদ্রাসা,মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক, দু:স্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবো। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগন ও ভোটাদের প্রতি আহবান জানান । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ।

আজ মঙ্গলবার ( ২৫ নভেম্বর)সন্ধায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে আরিচা ঘাটে টার্মিনালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারণা ও জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

এ সময় মানিকগঞ্জ-১ আসনেরৃ শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী জিন্নাহ কবিরের দলীয় মনোনয়নের দাবিতে মুহু মুহু স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ৩১ দফার প্রচারণা ও জনসভা স্থলে জনতার ঢল নামে ।

জিন্নাহ কবির বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাগো দলের সদস্য হয়ে রাজনীতি শুরু করেছি।

তখন শহীদ জিয়ার ১৯ দফা, খালেদা জিয়ার ২৯ দফা এবং সর্বশেষ তারেক রহমানের ৩১ দফা নিয়ে গ্রাম-গঞ্জে,হাট-বাজারে মানুষের ঘরে ঘরে ঘুরছি। দীর্ঘ ৪৭ বছর রাজনীতিতে দলীয় সব কর্মসূচিতে অংশ নিয়েছি।
তিনি বলেন, ছাত্রদল থেকে শুরু করে যুবদল , জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদসহ কয়েক দফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।

প্রধান বক্তা জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু ও বিশেষ অতিথির বক্তব্যে ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামন মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, বিগত ১৫/১৬ বছরে মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তারা আরো বলেন, আমাদের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাহ ভাইকে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে আছেন। আমরা সারাদেশের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ ভাইকে ধানের শীষ প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব। জিন্নাহ কবির ভাইয়ের জন্য আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে।

বিশেষ বক্তা জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ,শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: ফেরদৌস রহমান,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো : জানে আলম, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন বলেন, বিগত ১৫/১৬ বছরে মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই । বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় জিন্নাহ ভাই জীবনের ঝুকি নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মেধা শ্রম অর্থ খরচ করে নেতাকর্মীদের আগলে রেখেছে ।
যাদের বিগত দিনে এক দিনও মাঠে পাইনি তারা এখন বিএনপির দলীয় মনোনয়নের জন্য তদবির করছে। এরা সুযোগসন্ধানী এসব নেতা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে পরিচিতও না। ঐসব সুযোগ সন্ধানী নেতা মনোনয়ন পেলে আমাদের এই আসনে দলের ভরাডুবি হবে।

তারা বলেন, আমরা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে তখন জিন্নাহ ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন। আবার ওই সময়ে কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা জিন্নাহ ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশ নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ তিন উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মী তার সঙ্গে আছে। যা অন্য কারো সঙ্গে নেই।

শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: ফরিদুজ্জামান ফরিদ, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, শিবালয় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুর রহমান, ঘিওর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আলী খান, উপজেলা সদস্য সচিব সবুজ বেপারী, দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন,সদস্য সচিব মো : রাজিব হোসেন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ ।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

।######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page