মানিকগঞ্জ প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির।
আজ শনিবার (২৯ নভেম্বর) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের পারমাস্তল বাজারে বিএনপি’র অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
ওয়ার্ড বিএনপি’র নেতা আব্দুল সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো : লোকমান হোসেন,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামন মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি আবদুল মতিন মাস্টার, ,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ঘিওর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো : জানে আলম, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, দৌলতপুর উপজেলার বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, দৌলতপুর উপজেলার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকছেদ আলী, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ ছানোয়ার, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিন আহমেদ সামান, উপজেলা সদস্য সচিব সবুজ বেপারী, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ ।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।