মানিকগঞ্জ প্রতিনিধি :৩০ নভেম্বর চ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির গনতন্ত্রের মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির।
আজ রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৬টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে
বিএনপি’র অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
মহাদেব পুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো রাইজুদ্দিন মেম্বার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : নাসির উদ্দীন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মো: হোসেন আলী, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো শহিদুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জব্বার মেম্বার, ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল ইসলাম, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমূখ ।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির মানিকগঞ্জের ৩টি আসনের মধ্যে ২ টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। কিন্ত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।#####
।######