শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

নাগরপুরে নতুন ইউএনও এরফান উদ্দিনের পরিচিতি সভা

oppo_0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:৩ ডিসেম্বর -২০২৫,

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর যোগদান উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলা পtরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

পরিচিতি সভায় ইউএনও মোঃ এরফান উদ্দিন বলেন, “নাগরপুরের উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।”

সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে তাঁর নেতৃত্বে নাগরপুরের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি সভাটি পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page