নিজস্ব প্রতিবেদক :৪ ডিসেম্বর-২০২৫,বৃহস্পতিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর- শিবালয়) আসনে বিএনপি মনোনয়ন পেলেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জেলা বিএনপি আহবায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ও সাধারন ভোটারদের ভাষ্যমতে, মানিকগঞ্জ-১ ( ঘিওর, -দৌলতপুর শিবালয়) জনসমর্থনে এসএ জিন্নাহ কবির এগিয়ে আছেন। দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘ ১৬/১৭টি বছর এস এ জিন্নাহ কবির তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ভাবে নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন গণসংযোগ, সভা, সমাবেশ, উঠান বৈঠক, মোটর সাইকেল শোডাউনসহ পথ সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৃণমূলের প্রতিটি এলাকায় তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক বলেন, মানিকগঞ্জ -১ আসনে জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবির। নেতাকর্মীরা তাকে ধানের শীষে ভোট দিতে উম্মুক্ত হয়ে রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে সকল নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বিজয় আমাদের হবেই।
জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য এবং দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের ১৬/১৭ বছর তিন উপজেলার বিএনপির নেতা কর্মীদের পাশে ছিলেন এস এ জিন্নাহ কবির ভাই। তিন উপজেলার নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার জামিন সহ সকল বিষয় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তিনি। নেতা কর্মীদের বাড়িতে বাজার করে পাঠিয়েছে তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে সকল নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বিজয় আমাদের হবেই।
জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, বিএনপি ঘাঁটি হিসাবে পরিচিত মানিকগঞ্জ-১ আসন জয় আমাদের হবে ইনশাল্লাহ। আমি দলের নিয়ম কানুন আদর্শ মেনে নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ ১৬/১৭টি বছর কাজ করেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হব। ####