বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা জোরদার—নাগরপুরে আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা

oppo_2048

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা প্রমুখ।বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সমাজে বৈষম্য সৃষ্টি করে। তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সততার ভিত্তিতে সামনে এগিয়ে এসে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চা বাড়লেই একটি সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page