মুক্তার হাসান, টাঙ্গাইল:
দেশের সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বিকেলে কাতুলী ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়ীয়া স্কুল মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন এর সভাপতিত্বে ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, সিনিয়র যুগ্ন সম্পাদক এডভোকেট আজিমউদ্দিন বিপ্লব প্রমুখ।