বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে- টুকু

মুক্তার হাসান, টাঙ্গাইল :
নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা এ দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়না, গনতন্ত্র চায়না তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। নৈরাজ্য করে নির্বাচন বানচাল ও গনতন্ত্র হত্যার ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব একমাত্র বিএনপি’র কাছেই নিরাপদ বলে জানান বিএনপির কেন্দ্রীয় এ নেতা।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page